ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত রবিবারের বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে। সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে সংবিধান তৈরি করেছে সে সংবিধানের কথা বললে দেশবাসী হতাশ না হয়ে পারে না।
বিবৃতিতে তিনি আরো বলেন, সংবিধান মানুষের মঙ্গলের জন্য। যে সংবিধান মানুষের মঙ্গল ও কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে আনে সে সংবিধান মানুষ চায় না। জনগণের সাথে তামাশা বাদ দিয়ে নির্দলীয় সরকার ব্যবস্থার বিরোধী দলের দাবি মেনে নিয়ে নির্বাচন দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
