রাজস্ব প্রশাসনে বড় রদবদল

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:২১
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট কমিশনার ও অতিরিক্ত কমিশনার পর্যায়ে বড় রদবদল হয়েছে। নতুন আদেশ অনুযায়ী দুই জন অতিরিক্ত কমিশনারকে কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে। অতিরিক্ত কমিশনার পদের ১১ জন ও যুগ্ম কমিশনার পদের আরো ১০ জনকে বদলি করা হয়েছে। এছাড়া পরিদর্শক ও সুপার পদে আরো শতাধিক পদে রদবদল করা হয়েছে। রবিবার রাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে এনবিআর। নতুন আদেশ অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার মো:মাহবুবুজ্জামানকে খুলনা ভ্যাট (আপীল) কমিশনারেট কমিশনার ও প্রথম সচিব আল আমিন প্রামাণিককে খুলনার ভ্যাট কমিশনার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া কমিশনার পদে আরো ৫ জনের কর্মস্থল বদলি করা হয়েছে।