ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোন জয়ের দেখা পায়নি তারকা খচিত বাংলাদেশ ‘এ’ দল। আর আজ থেকে আরো বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে জহুরুল ইসলাম অমির নেতৃত্বে খেলতে যাওয়া দলটিকে। আজ ইংল্যান্ড লায়ন্সের মুখোমুখি হবে সফরকারীরা।
তিনটি আন-অফিশিয়াল একদিনের ম্যাচের প্রথমটি শুরু হবে আজ বাংলাদেশ সময় পৌনে চারটায়। এরপর আগামী ২২ ও ২৪ আগস্ট একই দলের বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
