নানজিং এশিয়ান গেমসে গতকাল বাস্কেটবলে বাংলাদেশ ১৮-১৩ পয়েন্টে ইরাককে হারিয়েছে। আগের দিন শ্যুটিংয়ে মেয়েরা ভালো খবর দিতে পারেনি। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দুই শারমিনই খারপ করেছে সেখানে। একই ইভেন্টে ছেলেরা গতকাল একটু ভালো করেছে। রিয়াসলাতুল ইসলাম ৩৭ জনের মধ্যে ১২তম হয়েছেন। তার স্কোর ছিল ৬১১। হাসানুল বান্না আকাশ ৩৭ জনের মধ্যে ২১তম স্থান পেয়েছেন। তার স্কার ছিল ৬০৫। গলফে আফনান মাহমুদ ৩০তম স্থান পয়েছেন বলে জানা গেছে।
