জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি গ্রীষ্মকালীন খেলাধুলা শুরু

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৩০
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৭ আগস্ট পর্যন্ত উপজেলা, ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা, ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উপ-অঞ্চল, ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আঞ্চলিক এবং ১৪ হতে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা। সমগ্র দেশে গতকাল থেকে একইসাথে শুরু হয়েছে স্কুল, মাদ্রাসা ও কারিগরি ছাত্র-ছাত্রীদের এই প্রতিযোগিতা। ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। সাঁতার ব্যতীত অন্যান্য ইভেন্টে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে। উপজেলা হতে অঞ্চল পর্যন্ত খেলা হবে নক আউটভিত্তিতে খেলা হবে। তবে চূড়ান্ত আসরে চ্যাম্পিয়ন দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে লিগ পদ্ধতিতে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও অর্থ পুরস্কার লাভ করবে। ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার চূড়ান্ত আসর বসবে খুলনা জেলা সদরে। চূড়ান্ত আসরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে যশোর শিক্ষা বোর্ড। সফলভাবে এই আয়োজনের লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আমিরুল আলম খানকে সভাপতি এবং মাউশি খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. জাকির হোসেনকে সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়।