নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরে ছাত্রছাত্রী ভর্তি করে থাকে। ওয়েবসাইট বা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোর কাঙ্ক্ষিত কোর্সের তথ্য, ভর্তি আবেদন, ভিসা প্রক্রিয়া ও দিক-নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনা অনুসরণ করে ভর্তির আবেদনপত্র পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘অফার লেটার’ পাঠাবে। অনলাইনে আবেদন শিক্ষার্থী নিজেই করতে পারবেন।
সুযোগ-সুবিধা: প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডিতে মোট এক হাজারের উপর প্রোগ্রাম চালু থাকে। ব্যাচেলর প্রোগ্রামের জন্য ১২ বছরের শিক্ষাগত যোগ্যতা অর্থাত্ এইচএসসি, এ-লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একাডেমিক পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট, আইইএলটিএস সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, মেডিক্যাল রিপোর্ট, আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র ও পাসপোর্ট আকারের ছবি প্রস্তুত থাকলে আবেদন করতে পারেন নেদারল্যান্ডসে পড়ার জন্য। নেদারল্যান্ডে ইংরেজি পড়তে চাইলে ন্যূনতম আইইএলটিএস স্কোর থাকতে হবে ৫.৫। দেশটির সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দিয়ে থাকে।
যেভাবে আবেদন: বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে। আবেদন পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘এক্সপ্রেস লেটার’ অর্থাত্ অফার লেটার পাঠিয়ে থাকে। অফার লেটার হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকার ‘কিংডম অব দ্য নেদারল্যান্ডস’ দূতাবাসে।
যেসব বিষয় পড়ানো হয়: মেডিক্যাল, সাইকোলজি, ডেন্টিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইকোলজি, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ফাইন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফিলোসফি, আইন, সোস্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজেনস ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, বিল্ডিং ইন্ডাস্ট্রি, আর্বানাইজম, ফরেস্ট্রি, হিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, কার্ডিওলজি, এনাটমি, ফার্মেসি রেডিওলজি, সার্জারি, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, অডিওভিজ্যুয়াল মিডিয়া, মিউজিক, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি।
বৃ ত্তি র খোঁ জ খ ব র
বৃত্তি সংক্রান্ত তথ্য পেতে প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট নিম্নে উল্লেখ করা হলো— www.studyinholland.nlwww.uva.nl; www.leidenuniv.nl; www.tilburguniversity.nl; www.eur.nl; www.tudelft.nl; www.maastrichtuniversity.nl.
