বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:২৩
সদ্য বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। তবে পুরো অর্থবছরে ঠিক কি পরিমাণ পরিচালনা মুনাফা করেছে সেটি জানা যায়নি। কেন্দ্রীয় ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ ইতিমধ্যেই আয়-ব্যয়ের প্রাথমিক হিসাব ও স্থিতিপত্র চূড়ান্ত করেছে। আগামী রবিবার সংশ্লিষ্ট বিভাগগুলোর এক বৈঠকে এ বিষয়টি চুড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের পরিচালন মুনাফা এর আগের অর্থবছরের তুলনায় ২০ শতাংশ কমেছিল। বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়নজনিত আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা স্বর্ণ ও রূপার দাম কমে যাওয়ায় মুনাফার ওপরে ওই বছর প্রভাব পড়েছিল। ওই অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের আয় হয় ৮ হাজার ৬৭৮ কোটি টাকা। আর তার আগের অর্থবছরে ছিল ৯ হাজার ৯০৪ কোটি টাকা। সেসময় মোট ব্যয় হয় এক হাজার ৬৪৬ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ব্যয় ছিল এক হাজার ৬২ কোটি টাকা।