কাজের ফাঁকে খানিক ফুরসত পেলেই কাদেরী কিবরিয়া ঢাকায় আসেন স্রেফ মাটির টানেই। বেশ ক’মাস ধরে আবারও ঢাকায় এসেছেন। এসেই বেশক’টি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। নিজের একটি সলো অ্যালবামের রেকর্ডিংয়ের পরিকল্পনা চলছে। তবে দীর্ঘদিন পর কাদেরী কিবরিয়া তার এই একক অ্যালবামের কম্পোজিশন নিয়েও নতুন ধারার আইডিয়ায় ভেবেছেন। একেবারে পিয়ানো আর অ্যাকুস্ট্যিক গিটারের সাথে কম্পোজিশনে তৈরি করবেন তিনি তার এই অ্যালবামটি। আজ এই গুণী কণ্ঠশিল্পীর জন্মদিন। জন্মদিনের আড়ম্বড় ও আনুষ্ঠানিকতা প্রসঙ্গে শিল্পী বলেন, ‘আমার পরিবার, আত্মীয়-স্বজন আর ভক্তদের ভালোবাসা নিয়েই এদিন কেটে যায়। কোনো বাড়তি আনুষ্ঠানিকতা আমার ভালো লাগে না।’
