অসুস্থতার পর রক লিজেন্ডের নতুন করে আবারও কনসার্টে মাতার এই সময়ে বিভিন্নভাবেই তার এবারের জন্মদিন পালন করা হচ্ছে। বাংলাদেশ আইডল মঞ্চে বেশ আড়ম্বর নিয়েই তার এই জন্মদিন পালন করা হয়। এরপর প্রান আপের কনসার্টে আলাদাভাবে তার জন্মদিন পালনের ঘটনা ঘটল। সাভারের নন্দন পার্কে অনুষ্ঠিত হলো ‘প্রাণ-আপ নন্দন পার্ক কনসার্ট’। ঈদের পর প্রথম শুক্রবারে নন্দন পার্কে প্রায় ২০ হাজার দর্শক-শ্রোতা নেচে গেয়ে এই কনসার্টটি উপভোগ করেন। কনসার্টের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির আইয়ুব বাচ্চু। গত শুক্রবার আইয়ুব বাচ্চুর জন্মদিন থাকায় প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আনিছুর রহমান মঞ্চে এসে ফুলের তোড়া দিয়ে আইয়ুব বাচ্চুকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
