বিপাকে বেশরম রণবীর

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫১
এই সময়ের তরুণ ও হার্টথ্রব বলিউডি অভিনেতা রণবীর কাপুর শাহরুখ খান আর সামলমান খানকে নিয়ে খানিকটা দুষ্টুমি করে নিজের পায়ে নিজে কুড়াল মারার অবস্থায় পড়েছেন। ইউটিউবে সম্প্রতি প্রকাশ হয় রণবীরের নতুন ছবি ‘বেশরম’-এর ট্রেইলর। আর এরইমধ্যে এর ডিজলাইক ছুঁয়েছে ৬ হাজার। ট্রেইলরে দেখা যাচ্ছে, সর্ষে ক্ষেত্রে প্রকৃতির ডাকে বসে রণবীর গুনগুন করছেন ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’, আবার কখনও পুলিশের ভূমিকায় ঋষি কাপুরকে বলছেন, ‘শুধু চুলবুল নাম রাখলেই কেউ দাবাঙ হয়ে যায় না।’ আর এই দৃশ্য দেখে শাহরুখ-সালমানের লাখো ভক্ত ক্ষেপেছেন এবং ডিজলাইক অপশনে ক্লিক করে বিভিন্ন মন্তব্যও করেছেন।