একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চার কন্যা’। চার কন্যার প্রতি পিতার নিজস্ব চিন্তাভাবনার প্রয়োগের হাস্যরসাত্বক কর্মকাণ্ড নিয়েই নাটকটির মূল কাহিনী। আহসান আলমগীরের রচনা এবং দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, জয়রাজ, অবিদ রেহান, সঞ্জিব, বন্যা মির্জা, ফারাহ রুমা, মুনিরা মিঠু, ইলোরা গহর, মুক্তি, তন্ময় প্রমুখ। ধারাবাহিক নাটক ‘চার কন্যা’ প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।
