আজ ‘চিত্রাঙ্গদা’

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত চলমান ‘নারী জাগরণের নাট্যোত্সব’-এ আজ সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ২৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।