এশিয়া কাপ হকি

বাংলাদেশ মালয়েশিয়া যাচ্ছে আজ

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:০০
এশিয়া কাপ হকিতে খেলতে বাংলাদেশ দল আজ মালয়েশিয়া রওনা হবে। দুপুর সাড়ে বারটায় ফ্লাইট। আজই খেলোয়াড়রা কুয়ালালামপুর পৌছে সেখান থেকে সড়ক পথে ইপো শহরে রওনা দেবে। আগামিকাল ইপো শহরে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামি শনিবার নবম এশিয়া কাপ হকি শুরু হবে। রবিবার বাংলাদেশের অভিযান শুরু হবে। দক্ষিণ কোরিয়াকে প্রথম ম্যাচে মোকাবেল করবে বাংলাদেশ। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে আট দল খেলছে দুই গ্রুপে। এ গ্রুপে পাকিস্তান, মালয়েশিয়া, জাপান এবং চাইনীজ তাইপে। বি গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভারত এবং ওমান। লড়াই শেষে শীর্ষ ছয় দল আগামি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে। গত এশিয়া কাপে বাংলাদেশ আট দলের মধ্যে অষ্টম স্থান পেয়েছিল। ঢাকা ছেড়ে যাওয়ার আগে জাতীয় হকি দল হকি ফেডারেশন একাদশ নামে দলের বিরুদ্ধে গত দুই দিন দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দু’টোই জিতেছেন জিমি, চয়নারা। এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল ঃ মামুনুর রহমান চয়ন (অধািনয়ক), কৃষ্ণ কুমার দাস (সহকারি অধিনায়ক), জাহিদ হোসেন, অসিম গোপ, মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান পিন্টু, তাপষ বর্মন, খোরশেদুর রহমান, সাব্বির হোসেন, কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি, হাসান জুবায়ের নিলয়, মইনুল ইসলাম কৌশিক, রোকনুজ্জামান, পুস্কর খিসা মিমো, আব্দুল মালেক, রোমান সরকার এবং ফরাদ আহমেদ সিতুল। নাভিদ আলম (হেড কোচ), মাহবুব হারুন কোচ), মনিরুজ্জামান খান (ফিজিও), সেলিম লাকি (আম্পায়ার), আব্দুর রশিদ সিকদার (ম্যানেজার), মাহবুবুল এহসান রানা (সহকারি ম্যানেজার)।