দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যু পরিদর্শনের অংশ হিসেবে আইসিসির পরিদর্শক দল গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দু’টি ভেন্যু পরিদর্শন করেছেন। সকালে চট্টগ্রাম এসেই পরিদর্শন তারা চলে যান সাগরিকায় অবস্থিত জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের অবকাঠামো দেখতে। এই ভেন্যুর বাকী অবকাঠা আন্তর্জাতিকমানের হলেও সমস্যা ছিল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। এটির কাজও সম্পন্ন করা হয়েছে। বর্তমানে বর্ধিত দু’টি ড্রেসিং রুমের কাজ চলছে। অতিসত্তর এ কাজ সম্পন্ন হবে। এদিকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামকে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের মূল ভেন্যু করা না হলেও অনুশীলনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে। এই ভেন্যুর ব্যাপারে আইসিসি পরিদর্শন দলের কোন অভিযোগ নেই তবে ড্রেসিং রুম দু’টি সংস্কারের জন্য তারা পরামর্শ দিয়ে গেছেন এবং এই দুই ভেন্যু নিয়ে পরিদর্শন দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
