মহিলা বাছাই দাবায় ৪৮ দাবাড়ু

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:০৩
জাতীয় মহিলা দাবার প্রাথমিক পর্বে লড়াই করার জন্য এবার ব্যপক এন্ট্রি জমা পড়েছে। ৪৮ জন দাবাড়ু নাম লিখিয়েছেন বলে ফেডারেশন সুত্র জানিয়েছে। বাছাই পর্ব হবে সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতির। যারা শীর্ষ স্থান পাওয়া সাত দাবাড়ু জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বিভাগ, জেলা, সার্ভিসেস দল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। গতকাল প্রথমিক পর্বের উদ্বোধন করেন ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদ উল্যা।