অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:১৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শুধুমাত্র অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৫ আগষ্ট পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এর আগে ফরম পূরণের শেষ সময় ছিল আজ ২১ আগষ্ট পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট (www.nuadmission.info) এবং (www.nubd.info) থেকে জানা যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।