বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ ওয়ার্ল্ড কনসালটিং এ্যান্ড রিসার্চ কর্পোরেশনের বার্ষিক ‘এশিয়া’স মোস্ট প্রমিজিং লিডারস অ্যাওয়ার্ড- এর জন্য নির্বাচিত হয়েছেন। বিশ্বখ্যাত অডিট ও গবেষণাকারী প্রতিষ্ঠান কেপিএমজি-র মূল্যায়ন ও অনুমোদনে দিল্লী-ভিত্তিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনসালটিং এ্যান্ড রিসার্চ কর্পোরেশন-এর গবেষণা, জরিপ ও মূল্যায়নে কর্ম ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিমান পরিচালনা পর্ষদ-এর চেয়ারম্যানকে এই পদকে ভূষিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৭ আগস্ট দুবাই-এ অনুষ্ঠেয় জাঁক-জমকপূর্ণ এক অনুষ্ঠানে জুরি বোর্ড জামাল উদ্দিনের হাতে এই পুরস্কার তুলে দেবে। ১৯৪৬ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে এর নেতৃত্ব দেন। ২০০১ সালে তিনি বাংলাদেশের প্রথম এয়ার মার্শাল-এর পদ অলংকৃত করেন।
