বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ তন্মধ্যে লোকগান, গম্ভীরা, পল্লীগীতি এবং ভাওয়াইয়া গান অন্যতম। দেশের উত্তরে রংপুর বিভাগ আর এই বিভাগের ঐতিহ্য হলো ভাওয়াইয়া গান, উত্তরাঞ্চলের মানুষের প্রাণের গান ভাওয়াইয়া গান। আর তাই প্রত্যেক বছরের মতো এবার অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলালিংক রংপুর বিভাগীয় ভাওয়াইয়া উত্সব’ গত ১৬ আগস্ট শুরু হয়ে ১৮ আগস্ট শেষ হয়। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উত্সবগুলোর মধ্যে একটি। বহু বছর ধরে এই উত্সবের আয়োজন করা হচ্ছে যা ইতোমধ্যে এই অঞ্চলের এবং একইসাথে এদেশের গণমানুষের কাছে একটি পুর্নমিলনী ও বিনোদনের উপলক্ষ হয়ে উঠেছে। এবারের উত্সবে রংপুর বিভাগের ৮টি জেলার সবকটি থেকে মোট ৪০০ শিল্পী ভাওয়াইয়া গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিন দিনব্যাপী এই উত্সবে শোভাযাত্রা, পালা গান, ভাওয়াইয়া নাচ এবং ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘সাউন্ড টাচ’-এর দ্বারা আয়োজিত এই উত্সবটি পঞ্চমবারের মতো বাংলালিংক পৃষ্ঠপোষকতা করেছে।
বাংলাদেশের ভাওয়াইয়া হচ্ছে আঞ্চলিক পর্যায়ের তুমুল জনপ্রিয় গান। অনেক আগে থেকেই এ দেশের উত্তরাঞ্চল ভাওয়াইয়া গানের জন্য প্রসিদ্ধ ও বিখ্যাত হয়ে আছে। এ গানে বাঙালি জীবনের নানা চালচিত্র ও উপাখ্যান উঠে আসে। বাংলালিংক ভাওয়াইয়া উত্সব এমন একটি প্রতিযোগিতা যেখানে ধর্ম-বর্ণ-গোত্র এবং বয়স ও আয় নির্বিশেষে সবাই অংশ নিতে পারে। ভাওয়াইয়া গান একটি শিশুর জন্ম থেকে শুরু করে তার দৈনন্দিন জীবন যাপনের সবক্ষেত্রে এই গান প্রভাবিত করে থাকে। বিয়ে বাড়িতে যদি এই গানের অনুষ্ঠান না হয় তাহলে উত্তরের মানুষের কাছে বিয়ের অনুষ্ঠানে যেন অপূর্ণ থেকে যায়। এতে শুধু নির্দিষ্টভাবে রংপুর অঞ্চলের প্রতিযোগীরাই অংশ নেন না, বরং সারাদেশ থেকেই ভাওয়াইয়া গানের ভক্তরা ছুটে আসেন। স্থানীয় সূত্রমতে, এবারে বাংলালিংক ভাওয়াইয়া উত্সবে মোট ৪০ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটেছে।
বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম এ প্রসঙ্গে বলেন, ‘বছরের পর বছর ধরে এই ভাওয়াইয়া উত্সব রংপুর অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে চলেছে এবং এ দেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক উত্সবগুলোর একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের স্থানীয় কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন এবং এগুলোকে সমুন্নত রাখার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে আমরা এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এই উত্সবের পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত।’
