কসবার কায়েমপুর মেধা লালন ছাত্র সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ আগস্ট সকালে কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কায়েমপুর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. মহসিন চৌধুরী ও বিশিষ্ট শিল্পপতি বাছির আহম্মেদ চৌধুরী। এ সময় বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী আবদুল লতিফ, আবদুস সামাদ ভুইয়া, গাজী ফিরুজ মিয়া মেম্বার, সুলতান আহমেদ মেম্বার ও নার্গিস আক্তার মেম্বার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কায়েমপুর মেধা লালন ছাত্র সংঘের সভাপতি মো. ইসমাইল হোসাইন। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবুল কাশেম, নাজাদ হোসেন সরকার, চন্দন চন্দ্র ভদ্র প্রমুখ।
