অভিনয়ের সঙ্গে ঈশিতার সখ্যতা সেই ছোটবেলা থেকেই। বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ‘ফালানি’ চরিত্রে তার অসাধারণ অভিনয় এখনো দর্শক হূদয়ে অটুট। ঈশিতা শুধু অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। নাচ এবং গানেও রয়েছে তার পারদর্শিতা। ঈশিতার প্রথম অভিনীত নাটক ছিল ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দু’জনে’। এই নাটকে তিনি আফজাল হোসেন ও শান্ত ইসলামের মেয়ের চরিত্রে অভিনয় করেন। বড়বেলায় শহীদুল হক খানের ‘তিথি’ নাটকের তিথি চরিত্রের মধ্যদিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় ঈশিতার। ‘নতুন কুঁড়ি’র সেই কুঁড়িটি আজ মস্ত বড় এক ফুলে পরিণত হয়েছে। ঈশিতা এখন পরিচালনাতেও নিজের মুন্সিয়ানা ফুটিয়ে তুলেছেন। তার প্রথম পরিচালিত নাটক ‘এক নিঝুম অরণ্যে’। এই নাটকটি পরিচালক পরিচিতির পাশাপাশি সফলতাও এনে দিয়েছে তাকে। আজ এই অভিনেত্রী-পরিচালকের জন্মদিন। ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে ঈশিতার জন্য রইল শুভেচ্ছা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
২২ আগস্ট :ঈশিতা
২৩ আগস্ট :বেবী নাজনীন, এজাজ মুন্না, সায়রা বানু, মালাইকা অরোরা
২৫ আগস্ট :সৈয়দ আলাউদ্দিন জাকি
২৭ আগস্ট :তনিমা হামিদ
২৮ আগস্ট :শানিয়া টোয়াইন।
