চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এ মাসে বিভিন্ন দেশ থেকে আসা মোট ১২৩ কোটি ৮৯ লাখ ডলারের মধ্যে কেবল সৌদি আরব থেকেই এসেছে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। সৌদি আরবের পরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্স তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম মাসে রেমিটেন্স প্রবাহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২৩ কোটি ৭০ লাখ ডলার। আর সার্বিকভাবে বেশি রেমিট্যান্স আসার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদেশ থেকে এসেছে ২১ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স। এরপর চতুর্থ অবস্থানে থাকা কুয়েত থেকে এসেছে ১০ কোটি ৪৪ লাখ ডলার।
এদিকে মধ্যপ্রাচ্যের আটটি দেশ থেকে ৭২ কোটি ১৫ লাখ ডলার এবং অন্যান্য সবগুলো দেশ থেকে ৫১ কোটি ৭৪ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।
