শারীরিকভাবে অনেকটাই দুর্বল বিধায় আপাতত আনোয়ার হোসেনের গল ব্লাডারের স্টোন অপারেশন করে সরানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের ডাক্তার সারোয়ার। গতকাল বিকেলে বিভিন্ন রিপোর্ট পাওয়ার পর ডাক্তার এই তথ্য প্রদান করেছেন। এদিকে অন্যান্য দিনের মতো আনোয়ার হোসেনের নিয়মিত খাওয়াদাওয়া স্যালাইনের মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেনের সহধর্মিণী নাসিমা আনোয়ার। তবে কবে নাগাদ আনোয়ার হোসেন শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন তা এই মুহূর্তে বলা কঠিন বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা।
