আজ ঢাকা এফএম লাইভে ক্যাথরিন মাসুদ

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২০:৫২
আজ ঢাকা এফএম ৯০.৪-এর সাপ্তাহিক অনুষ্ঠান ‘ভালোবাসার বাংলাদেশে’-এ রাত ১০টা ৩০ মিনিটে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ। ক্যাথরিন মাসুদ একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, সম্পাদক ও সংগীত পরিচালক। স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদের সহধর্মিণী তিনি। উল্লেখ্য গত ১৩ অগাস্ট ২০১১ সালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ইহকাল ত্যাগ করেন খ্যাতিমান এ নির্মাতা। তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন এক ভিন্ন আঙ্গিকে। তার সৃষ্টিকর্মের মধ্যে প্রাধান্য পেয়েছে মুক্তিযুদ্ধ। তার সৃষ্টির সবগুলোই জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, ‘মাটির ময়না’ ও ‘মুক্তির গান’ তার মধ্যে উল্লেখযোগ্য।