বিনোদন প্রতিদিন চয়েজ

‘আয়োজনে আমন্ত্রন’-এ ঈশানা

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২০:৫৪
জিটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান এই সন্ধ্যায় ‘আয়োজনে আমন্ত্রণ’। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারা দেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। ‘আয়োজনে আমন্ত্রণে’র এবারের পর্বে আড্ডায় জিটিভিতে আসছেন লাক্স সুপার স্টার ঈশানা। ফেরদৌসী আরা বন্যা উপস্থাপনায় ও সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।