সংবাদ কণিকা

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৪৫
সেনেগালের গোলাপী লেক সেনেগালের রাজধানী ডাকার থেকে ৩০ কিলোমিটার দূরে লেক রেতবা। লেকটির পানি গোলাপী রঙের তাই এর আর এক নাম গোলাপী লেক। এই গোলাপী পানির আকর্ষণে প্রতিবছর বহু পর্যটক সেখানে বেড়াতে যান। তবে এই লেকের প্রতি আকর্ষণ শুধু পর্যটকদের নয়, এর পানিতে লবণের পরিমাণ অনেক বেশি। এই লেকের সাথে জড়িয়ে আছে হাজার হাজার শ্রমিকের জীবন, যারা এখান থেকে লবণ সংগ্রহ করেন এবং পরে তা বিশ্ববাজারে রপ্তানি হয়। —বিবিসি জার্মান অর্থনীতির উন্নতি ইউরো এলাকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অবস্থান জার্মানি সম্পর্কে আরও ইতিবাচক পূর্বাভাষ দিয়েছে জার্মান কেন্দ্রীয় ব্যাংক। তাদের মতে, বছরের দ্বিতীয়ার্ধেও জার্মানির প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে সার্বিকভাবে ইউরো এলাকাও উপকৃত হবে। জার্মানির স্থায়ী প্রবৃদ্ধির পূর্বাভাষ অবশ্য গোটা ইউরোপের জন্য সুখবর বয়ে আনছে। —এএফপি স্যামসাং স্মার্টওয়াচ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং তাদের প্রথম স্মার্টওয়াচ বাজারে ছাড়তে পারে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। গ্যালাক্সি গিয়ার নামের এই ঘড়িটির স্থানে মোবাইল ফোন এক দশকের পুরনো ধারণা হলেও এ বিষয়ে এতদিন তেমন অগ্রগতি হয়নি। সমপ্রতি স্যামসাং ও অ্যাপলের মতো হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরিধানযোগ্য স্মার্ট ডিভাইসের দিকে মনোযোগ দিয়েছে। —রয়টার্স