নির্বাচনে জয়লাভের জন্য আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:০৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। সরকার জামায়াতে ইসলামীকে ছাড় দিয়ে হলেও নির্বাচনে আনার পাঁয়তারা করছে। তারা বেগম খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা করছে। তাই মামলার ফাঁদে জড়িয়ে খালেদা ও তারেককে জেলে পাঠিয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয় ঐক্যের ডাক আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। ঐক্যের ডাকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া ও হেলেন জেরিন খান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী প্রমুখ।