ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:০৬
রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি ফ্ল্যাট থেকে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নবনীতা দত্তের লাশ উদ্ধার করে পুলিশ। তার পরিবার জানিয়েছে, নবনীতা আত্মহত্যা করেছে। রমনা থানা পুলিশ জানায়, বুধবার ভোরে সিদ্ধেশ্বরীর পাইওনিয়া রোডের ৩২নং বাড়ির ১১ তলার ১০০৪ নম্বর ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। মৃতের বাবা প্রদীপ কুমার দত্ত জানান, মঙ্গলবার রাতে যে কোনো সময় নবনীতা তার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দেয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। পরে লাশ বাসায় আনা হয়।