বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি সহিদ, সম্পাদক শহিদুল

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:০৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিসিএসআইআর-এর পিপি এন্ড পিডিসি বিভাগের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। কার্যনির্বাহী পরিষদের উল্লেখযোগ্য অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক এ. জে. এম. সিরাজুল করিম ও অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আখতার হামিদ দেওয়ান, যুগ্ম সম্পাদক রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান ও ড. মোঃ আশরাফুল হক।