খেলাগুলোর ফলাফল
লিওন ০- ২ রিয়েল সোসিদাদ
পিএসভি ১-১ এসি মিলান
প্লেজেন ৩-১ মারিবর
প্যাকোস ফেরিইরা ১-৪ জেনিত সেন্ট পিটার্সবার্গ
শাখটার কারাগান্ডি ২-০ সেলটিক
এসি মিলান ডাচ ক্লাব পিএসভি আইন্ডহোভেনের মাঠে ১-১ গোলের সমতায় খেলা শেষ করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখলো। অপরদিকে রিয়াল সোসিয়েদাদ ফরাসি দল লিয়’র বিরুদ্ধে দুর্দান্ত দুটি গোল করে সুবিধাজনক অবস্থায় থাকলো। গত মঙ্গলবার রাতের খেলায় জয় পেয়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং চেক ক্লাব প্লেজেন।
মিলান স্ট্রাইকার এল শারাওয়ে ১৫তম মিনিটে হেডে ইতালির দলটিকে এগিয়ে দেন। পরে মিলানের গোলরক্ষক ক্রিশ্চিয়ান আব্বিয়াতির ভুলের সুযোগে টিম মাটাভজের গোলে খেলায় সমতা ফেরায় পিএসভি।
এ রাতে কাজাখ ক্লাব শাখতার কারাগান্ডির কাছে সেলটিকের ২-০ গোলের হারটি ছিল অপ্রত্যাশিত। রুশ ক্লাব জেনিত পর্তুগীজ ক্লাব প্যাকোস ফেরেইরাকে ৪-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত করেছে। পর্তুগীজ লিগে গত মৌসুমে তৃতীয় সর্বাধিক গোলের মালিক রোমান শিরোকোভের হ্যাট্রিকের উপর ভর করে এই বিরাট ব্যবধানের জয় পায় রুশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে এটাই তাদের প্রথম খেলতে আসা।
রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ ব্যবধানে হারে ফরাসী ক্লাব লিওন। এর ফলে ক্লাবটির দ্বিতীয় রাউন্ড অনিশ্চিত হয়ে পড়েছে। অ্যান্তোনি গ্রিজম্যানের দুর্দান্ত গোলে ১৭ মিনিটে প্রথমে এগিয়ে যায় সোসিয়েদাদ। এরপর হ্যারিস সেফারোভিচের লংভলিতে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো মিলান বিসেভ্যাচ দুই দফায় হলুদ কার্ড পেয়ে বহিষ্কৃত হওয়ায় ফিরতি রাউন্ডে খেলতে পারবেন না।
অপর এক ম্যাচে নিজেদের মাঠে স্লোভাকিয়ান ক্লাব মারিবরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে প্লেজেন। প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা প্লেজেনের হয়ে ভ্লাদিমির দারিদা, এলিস মেজাক এবং মাইকেল ডুরিস একটি করে গোল করেন। আর মারিবরের হয়ে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার এলিস মেজাক।
