এসিসি ইমার্জিং টিম কাপ

আজ অনূর্ধ্ব ২৩ দলের প্রতিপক্ষ আরব আমিরাত

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২৭
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল এসিসি ইমার্জিং টিম কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে। সিঙ্গাপুরের পেদাংয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ‘বি’ গ্রুপে নিজের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ এরপরের ম্যাচেই শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানে পরাজিত হয়। একইরকমভাবে আরব আমিরাতও সিঙ্গাপুরের বিপক্ষে জিতলেও হেরেছে শ্রীলঙ্কার কাছে। সেমিফাইনালে পৌঁছানোর জন্য তাই আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে।