বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ শুরু কাল

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২৮
ভার্টিক্যাল হরাইজনের আয়োজনে আবারও শুরু হতে যাচ্ছে ভিএইচ আন্ডারগ্রাউন্ড বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। আগামীকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শুরু হবে আট দলের এই প্রতিযোগিতা। বাস্কেটবল খেলাটাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতেই ভার্টিকেল হরাইজন চার বছর ধরে এমন আয়োজন করে আসছে। ২৩ থেকে ২৯ আগষ্ট, সাত দিনব্যাপী টুর্নামেন্টের আয়োজনে সহযোগিতা করছে বাস্কেটবল ফেডারেশন। গত তিনবারের চ্যাম্পিয়ন যোশেফাইটস এবারও শিরোপার জন্য লড়াই করবে। এছাড়াও অন্য দলগুলো হচ্ছে ম্যাভেরিকস, জর্জিয়ান একসেস, রেনেগেড, বাস্কেটিয়ার্স, ব্লিডজকেরিজ, গুলশান ইউথ ক্লাব এবং আয়োজক ভার্টিক্যাল হরাইজন বাস্কেটবল ক্লাব। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় ব্যান্ড সঙ্গিত দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সাড়ে ছয়টায় যোশে ফাইটস এবং ভার্টিক্যাল হরাইজন বাস্কেটবল ক্লাব মুখোমুখি হবে। টুর্নামেন্টের কো স্পন্সর গ্লোবাল এডুকেশন কাউন্সেলিং।