ফোকাস

ঢাকায় শিলং চেম্বার কয়্যার

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২০:২১
ভারতের প্রখ্যাত গানের দল শিলং চেম্বার কয়্যার বাংলাদেশে আসছে। ঈদ পরবর্তী অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে ‘গ্র্যান্ড মিউজিক্যাল কনসার্ট’-এ অংশ নেওয়ার জন্যই তাদের ঢাকায় আসা। অনুষ্ঠানটির আয়োজন করেছে ঢাকাস্থ ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার। এতে ৬ ও ৮ সেপ্টেম্বর দুটি কনসার্টে অংশ নেবে শিলং চেম্বার কয়্যার। এর মধ্যে ৬ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং ৮ সেপ্টেম্বর সিলেটের সিলেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট দুটি। উভয় দিনই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। কনসার্ট দুটি উপভোগের জন্য কোনো ফি দিতে হবে না। অনলাইন টিকেট ব্যবস্থা রাখা হয়েছে। http://www.archiana.com/iccr/ ঠিকানায় গিয়ে ই-টিকেটের মাধ্যমে আসন নিশ্চিত করা যাবে।