বক্স অফিসে দুই বোনের লড়াই!

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২০:২৩
খুব বেশিদিন সময় লাগেনি বলিউডে নিজের একটি ভালো অবস্থান তৈরি করতে পরিণীতি চোপড়ার। আর এতে দারুণ খুশি তার কাজিন বর্তমান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘ইশাকজাদে’খ্যাত পরিণীতি চোপড়াকে নিয়ে প্রিয়াঙ্কা বেশ গর্বও করে বেড়ান। এবার এই দুই বোনের মধ্যে লড়াই হবে বক্স অফিসে। কেননা, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে তাদের দু’জনার দুইটি নতুন ছবি। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘জঞ্জির’ এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবি দুটি। আর এই দুই ছবির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল ঘোষণা করবে বক্স অফিস। আর এই দুই ছবির বক্স অফিস আয়ের মধ্য দিয়েই বুঝা যাবে কে বেশি জনপ্রিয়! যদিওবা নিজের বোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পেরে প্রিয়াঙ্কা অনেক খুশি।