স্টার সিনেপ্লেক্সে ‘ডেসপিকেবল মি টু’

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২০:২৪
আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে দর্শক মাত করা অ্যানিমেশন ছবি ‘ডেসপিকেবল মি ২’। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ডেসপিকেবল মি’-এর সিকুয়্যেল এই ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ বছরের ৩ জুলাই। প্রথম ছবিটি মোটামুটি সাফল্য পেলেও এবারের ছবিটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। মুক্তির পর থেকে উত্তর আমেরিকার বক্স অফিস তালিকায় শীর্ষে অবস্থান করে ছবিটি। পরবর্তীতে হলিউড টপচার্টের দ্বিতীয় শীর্ষস্থান দখল করে পিয়ারি কফিন ও ক্রিস রেনাডের যৌথ পরিচালনার এই ছবি। প্রথম সপ্তাহ শেষে এটি আয় করে ৮ কোটি ২৫ লাখ ডলার। এরইমধ্যে সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে ছবিটি।