আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘ভ্রান্তিকূপ’। মু্ক্তনীলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ। অভিনয় করেছেন সোহানা সাবা, রওনক হাসান, স্বর্ণা, মুক্তনীল প্রমুখ। এর কাহিনীতে দেখা যাবে—কুয়াকাটায় বেড়াতে যায় রাব্বি ও দীনা। শহুরে জীবনের নিত্যসঙ্গী কপটতা, শঠতা, অবিশ্বাস ও কলহ সেখানেও তাদের পিছু ছাড়েনি। সৈকতে পরিচয় হয় মুক্ত নামের একটি ছেলের সাথে। অদ্ভুত স্বভাবের ছেলেটি কারণে-অকারণে হুটহাট উপস্থিত হয়ে যায় এবং তার ও তার স্ত্রীর প্রাত্যহিক জীবনের মজার মজার ঘটনা বলে রাব্বি ও দীনার সমস্যাটিকে স্বাভাবিক করে ফেলে।
