গাজীপুর ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্র ‘আমার জেলা গাজীপুর’-এর মোড়ক উন্মোচন করেন। এ সময় ইত্তেফাকের জেলা প্রতিনিধি গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, কাপাসিয়া সংবাদদাতা এম আসাদুজ্জামান সাদ, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন, রাহিম সরকার, আবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
