‘মধ্য মিয়ানমারের মিকতিলা শহরে আমাদের গাড়িবহরের ওপর হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার’— গত বুধবার দেশটিতে অবস্থানরত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস ওজেয়া কুইনতান এ অভিযোগ তোলেন। ধর্মীয় সহিংসতাপূর্ণ মিকতিলা শহর সফর শেষে ফিরে আসার পথে হামলার শিকার হন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।— খবর ডন ডটকমের।
টমাস বলেন, রাষ্ট্রকে তার দায়িত্ব থেকেই আমাকে রক্ষা করতে হবে। কিন্তু এমন কিছুই ঘটেনি। সরকার ব্যর্থ হয়েছে আমাকে সেই সুবিধা দিতে। দেশটিতে দশ দিনের সফর শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার গাড়িটি প্রায় ২০০ মানুষের ভীড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সেসময় ঐ মানুষগুলো সবাই তার গাড়িতে আঘাত করছিল, জানালা ও দরজাগুলোতে লাথি মারছিল। এবং তারা সকলেই খুব জোরে জোরে চিত্কার করছিল। গত ১৯ আগস্ট মিকতিলা শহরে এ হামলা চালানো হয়।
