সরকার সংবিধানের বাইরে কিছুই করবে না : প্রধানমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনায় তার দৃঢ় অবস্থানের কথা পুনঃব্যক্ত করেছেন। তিনি বলেন, সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী এবং সংবিধানের বাইরে কিছুই করবে না। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নব-নির্বাচিত কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত্ করলে তিনি একথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে এম এ লতিফ এমপি উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। আইসিডি নির্বাহী কর্মকর্তার সাক্ষাত্ এদিকে ইসলামিক কর্পোরেশন ফর ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মোহাম্মেদ আল-আবুদি একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন।