পুরুষের কি স্বাস্থ্য সেবায় অনীহা

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:২১
নিউ স্ট্রেইট টাইমস পত্রিকায় পুরুষের স্বাস্থ্য নিয়ে একটা মতামত ধর্মী নিউজ ছাপা হয়েছে। এতে বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষরা স্বাস্থ্য সেবা নিতে কম আগ্রহী। এর প্রধান দু’টি কারণ হিসেবে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা হয় বেশি ব্যস্ততার কারণে অথবা বেশি অলসতার কারণে চিকিত্সা সেবা কম নেন। তবে অনেকে বলেছেন, মহিলাদের চিকিত্সার ক্ষেত্রে যেমন ব্যাপক সুযোগ-সুবিধা রয়েছে তেমনি পুরুষদের ক্ষেত্রে নেই। যেমন—পুরুষরা প্রধানত দুটো কারণে চিকিত্সকদের কাছে বেশি যান। আর তা হচ্ছে প্রস্টেটের সমস্যা ও পুরুষের সমস্যা বা শারীরিক সমস্যা। দুবাইতে একটি হাসপাতালের বিশেষজ্ঞ ড: মোহাম্মদ কামেল এমন তথ্য দেন। তাই পুরুষের স্বাস্থ্য সেবার জন্য বিশেষ ক্লিনিকের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞগণ। পুরুষের বয়স ৫০ পেরোলে তাকে অবশ্যই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস, হূদরোগ, প্রস্টেটসহ কিছু পরীক্ষা করা জরুরি। অন্তত বছরে একবার সম্ভব না হলে দু’বছর পরপর এসব পরীক্ষা করা দরকার। তবে ব্যতিক্রমও আছে। সচেতন পুরুষরা অবশ্যই নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ