ওমান এয়ারের নতুন কান্ট্রি ম্যানেজার খন্দকার এ. কবির

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:২১
ওমানের জাতীয় বিমান পরিবহন সংস্থা ওমান এয়ারের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে সম্প্রতি বাংলাদেশে যোগ দিয়েছেন খন্দকার এ. কবির। এ. কবির ১৯৯০ সালে একজন ট্রাভেল কাউন্সিলর হিসেবে বিমান শিল্পে যোগদান করেন। ওমান এয়ারে বর্তমান পদে যোগদানের আগে তিনি ইতিহাদ এয়ারওয়েজে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ছিলেন। ওমান এয়ার বর্তমানে চট্টগ্রাম থেকে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যকে যুক্ত করে। —প্রেস বিজ্ঞপ্তি