ক্যারিবিয়ান প্রিমিয়ার টি-২০ লীগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের বিরুদ্ধে সেমিফাইনালের আগে জ্যামাইকা তালাওয়াতে শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকার আগমনকে স্বাগত জানিয়েছেন ক্রিস গেইল। আস্তর্জাতিক সূচির কারণে পাকিস্তানী তরুণ ওপেনার ওপেনার আহমেদ শেহজাদ দেশে ফিরে যাওয়ায় তার পরিবর্তে তালওয়াসে যোগ দেন সংক্ষিপ্ত ভার্ষণে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হিসাবে বিবেচিত সাঙ্গাকারা। গেইল বলেন, কুইনস পার্ক ওভালে সেমিফাইনালের আগে সাঙ্গাকারা যোগ দেয়ায় দলের ব্যাটিং বিভাগ আরো শক্তিশালী হবে। তিনি বলেন, ‘সাঙ্গাকারার মত একজন খেলোয়াড় দলে যোগ দেয়া মানে দলের শক্তি আরো অনেক গুন বেড়ে যাওয়া।’ ‘তার ক্ষমতা সম্পর্কে সবাই জানে, তুমি যদি তার খেলাটা তাকে খেলতে দাও তবে প্রতিপক্ষের কি ক্ষতি সে করতে পারে তা সবারই জানা।’ নিজের পছন্দ তিন নম্বরেই সাঙ্গাকারা ব্যাট করবেন বলে ধারণা করা হচ্ছে।
গেইল বলেন, ‘তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশী।’
