প্রস্তুতি ম্যাচে হারলো হকি দল

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:৫১
অনুশীলন ম্যাচ না খেলে যাওয়ার খেসারত দিয়েছে বাংলাদেশ। সার্ভিসেস দলের খেলোয়াড়দের নিয়ে খেলা ম্যাচ দু’টি কোনো কাজে আসেনি তার টের পেয়েছেন পাকিস্তানী কোচ নাভিদ আলম। তার দেশ পাকিস্তানের বিরুদ্ধে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। গতকাল মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে তিন গোল দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বাংলাদেশ।