বেশ কিছুদিন ধরে চুলপড়া সমস্যা নিয়ে তেমন একটা লেখালেখি করছিনা। কিন্তু গতকালের একটা ঘটনা না লিখে পারছিনা। একজন নিজেকে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকতা পরিচয় দিয়ে আমাকে টেলিফোনে খানিকটা ধমকালেন। ঐ কর্মকর্তার
বক্তব্য হচ্ছে তার এক বন্ধুকে চুল পড়ার সমস্যার চিকিত্সা দিয়েছি
কিন্তু তার মাথায় চুল গজায়নি বা চুলপড়া কমেনি। বছর কয়েক
আগে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মাথায় চুল পড়ার সমস্যার
কারণে ইনজেকশন দেয়ায়
বিপদে পড়ি। অবশ্য ঐ পুলিশ কর্মকর্তার স্ত্রী এখন
আমার স্থায়ী রোগী।
ফিরে আসছি দায়িত্বশীল
প্রতিষ্ঠানের কর্মকর্তার ধমকের প্রসঙ্গে। শুধু চুলপড়া সমস্যা নয়, অনেক ক্ষেত্রে রোগীরা চিকিত্সকদের ওপর অসন্তষ্ট থাকেন। যদি
চিকিত্সার ক্ষেত্রে কাংখিত ফল না পান। আমি চুলপড়া সমস্যা
সম্পর্কে রোগীদের প্রায়ই বলে
থাকি অনেক বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞের মাথায়ও চুল নেই।
যদি চুলপড়ার কোন চিকিত্সা
থাকতো তবে কোন ডাক্তারের মাথার চুল পড়তো না। আমি আরও বলে থাকি চুলপড়া সমস্যা কোন
রোগ নয়। নানা কারণে চুল
পড়তে পারে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো বংশগত, হরমোনজনিত,
শরীরে মাইক্রো নিউট্রিয়েন্টের
অভাব ও শারীরিক অসুস্থতা ও যথাযথ পরিচর্যার অভাব ইত্যাদি।
আর এছাড়া মানসিক চাপ,
টেনশন, ক্রাশ ডায়েটিং ইত্যাদি কারণেও চুলপড়ে। চুলপড়ার
যথাযথ কারণ বের করে চিকিত্সা দেয়া গেলে অনেক ক্ষেত্রে
ভাল ফল পাওয়া যায়। তবে
চুলপড়ার কোন ম্যাজিক চিকিত্সা নেই। ইফেকটিভ কোন লেজার চিকিত্সাও নেই। যুক্তরাষ্ট্রের
সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা
এফডিএ এ পর্যন্ত মাত্র দুটো
ওষুধ অনুমোদন দিয়েছে চুলপড়ার ক্ষেত্রে। এর একটি হচ্ছে ফিনাসটেরাইড এবং অপরটি হচ্ছে মিনোক্সিডিল। আমি সাধারণত এদুটো ওষুধের সাহায্যে চুলপড়া সমস্যার চিকিত্সা করে থাকি।
অনেক ক্ষেত্রে অন্যান্য ওষুধও
দেই। যৌক্তিকতা থাকলে। তবে এফডিএ অনুমোদিত ফিনাসটেরাইড ও মিনোক্সিডিল দিলেই যে চুল
গজাবে বা চুলপড়া সমস্যা ঠিক হবে তাই নয়। বিশেষজ্ঞদের গবেষণায় বলা হয়েছে এধরণের ওষুধ অন্তত: ৬ মাস থেকে ১ বছর
ব্যবহার করতে হবে। যদি এ
সময়ের মধ্যে উপকারের কোন
লক্ষণ না পাওয়া যায় তবে এ ওষুধ বন্ধ করতে হবে। সাধারণত:
নতুন চুল গজানো শুরু হতে ৬ মাস থেকে ১ বছর সময় লাগে।
আর মাত্র শতকরা ৩০ থেকে
৪০ ভাগ এ দুটো ওষুধে উপকার পেয়ে থাকেন কেবল মাত্র হরমোনজনিত চুলপড়া সমস্যার ক্ষেত্রে। অন্যকোন চুলপড়ার
ক্ষেত্রে এফডিএর অনুমোদিত
ওষুধও কার্যকর নয়। তাই
চুলপড়া চিকিত্সার ক্ষেত্রে খুব
একটা বেশী আশাবাদী হওয়া
ঠিক নয়। তবে শুধু যে হতাশ হবেন
তাই নয়, এফডিএ অনুমোদিত
ওষুধ ব্যবহারে অনেকের ক্ষেত্রে
নতুন চুল গজায় এবং অনেক
রোগী এতে বেশ খুশীও।
ডা: মোড়ল নজরুলইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন
বাংলাদেশ লেজার স্কিন সেন্টার
বাড়ী-৩৯ (আম্বালা কমপ্লেক্স)
রোড-২ ধানমন্ডি, ঢাকা।
