টিভি অনুষ্ঠানে একসঙ্গে আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিত্

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২০:৫১
‘চন্দনা গো রাগ করো না/অভিমান করে বলো আর কি হবে?’—এই চন্দনা আসলে কে? আমরা তো জানি বাচ্চু ভাইয়ের স্ত্রীর নাম চন্দনা।’ উপস্থাপকের এমন প্রশ্নের প্রেক্ষিতে খানিকটা কিংকর্তব্যবিমূঢ় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্। এমনই সময় প্রিয় বন্ধু বিশ্ব’র ভাবনাটা কেড়ে নিয়ে আইয়ুব বাচ্চু বলে বসলেন—‘বিশ্ব গান গেয়েছে, আর আমি বিয়ে করে ফেলেছি।’ এ রকম নানা জানা-অজানা মজার প্রসঙ্গ নিয়ে ‘আমার আমি’-তে কথা বলেছেন কালজয়ী অসংখ্য গানের দুই গায়ক আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিত্। সুদীর্ঘ সংগীত জীবনে এই প্রথম তারা কোনো টিভি অনুষ্ঠানে একসাথে অংশ নিয়েছেন। ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।