ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশন দ্বারা নিয়মিত দ্বি-বার্ষিক নৃত্যপরীক্ষা, প্রথমবারেরমতো, সাধনার অঙ্গসংগঠন কল্পতরু আয়োজন করছে। আর এই আয়োজনে সাধনার আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রখ্যাত অভিনেত্রী, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মমতা শংকর। সাথে আসছেন চন্দ্রময় ঘোষ ও আদিত্য মিত্র। আমন্ত্রিত অতিথিরা ২৭ আগস্ট ঢাকায় এসে সন্ধ্যা ৬টায় দেশ টিভির এক বিশেষ সাক্ষাত্কারে অংশ নেবেন। এরপর দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধনার অঙ্গসংগঠন কল্পতরুর শিক্ষার্থীদের নৃত্যের পরীক্ষা গ্রহণ করবেন। ২৯ আগস্ট ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে কল্পনা প্রদর্শনী দেখতে যাবেন। এবং অতিথি শিল্পীরা তাদের তার মূল্যায়ন জানাবেন।
উল্লেখ্য, প্রখ্যাত শিল্পী মমতা শংকর একাধিক কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর সত্যজিত রায়, ঋত্ত্বিক ঘটক থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষের একাধিক ক্ল্যাসিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
মমতা শংকরকে অতিথি হিসেবে দেশে আনা প্রসঙ্গে সাধনার পরিচালক বিশিষ্ঠ নৃত্যশিল্পী লুবনা মরিয়ম বলেন, ‘মমতা শংকরের সাথে আমাদের শখ্যতা দীর্ঘদিনের। মূলত তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত। তার মতো গুণী মানুষের কিছু উপদেশও এ সময়ের তরুণদের কাজে লাগতে পারে।
