পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নতুন সিক্যুয়াল ঘোষিত

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২০:৫২
জনি ডেপ অভিনীত হলিউডের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ৫ম সিক্যুয়াল নির্মাণের কথা ঘোষণা করলেন ছবিটির যৌথ পরিচালক জোচমিন রোনিং ও এস্পেন সেনবার্গ। শুধু সিক্যুয়াল নির্মাণের ঘোষণাই নয়, সঙ্গে জানিয়েছেন এবারের সিক্যুয়ালের নামও। নাম রাখা হয়েছে ‘পাইরেটস অব দ্য ক্যারিয়াবিয়ান :ডেড ম্যান টেল নো টেলস’। পরিচালক আরও জানান এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে এর শুটিং শুরু হবে। আর মুক্তি দেওয়া হবে ২০১৫তে। উল্লেখ্য, ২০১১ সালে এর সর্বশেষ সিক্যুয়াল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান :অন স্ট্র্যাঞ্জার টাইডস’ মুক্তি পায়।