হলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ‘ব্যাটম্যান’-এর এবারের সিক্যুয়ালে ব্যাটম্যান হিসেবে দেখা যাবে বেন অ্যাফ্লেককে, এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক। এরইমধ্যে অস্কারজয়ী এই অভিনেতার সঙ্গে পরিচালকের চুক্তিও সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এবারের সিক্যুয়ালে শুধু একজন সুপার হিরোই নয়, আরও একটি জনপ্রিয় সুপার হিরোকে দেখা যাবে, তিনি হলেন সুপারম্যান। পরিচালক জানায়, আগামী ২০১৫ সালে মুক্তি পাবে ‘ব্যাটম্যান’-এর নতুন এই সিক্যুয়াল।
