রক অ্যান্ড রিদমে ফাহমিদা নবী

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২০:৫৪
এটিএন বাংলায় আজ রাত ৮টায় সরাসরি সম্প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘রক অ্যান্ড রিদম’। বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। ইভা রহমানের পরিচালনায় গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর স্বৃষ্টির পেছনের কথা। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বিলাস খান।