‘শান্তির রাণী’ গ্রেফতার

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:০২
‘শান্তির রাণী’ বলে পরিচিত সান্দ্রা আভিলা বেলট্রানকে মাদকচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মেক্সিকোতে তাকে গ্রেফতার করা হয় বলে বিবিসি জানিয়েছে। মেক্সিকোর মাদকচক্রের একজন অন্যতম হোতা আভিলা বেলট্রানকে এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালানের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগ তুলে নেয়া হলেও অবৈধ অস্ত্র রাখা এবং অর্থ চোরাচালানের অভিযোগ এখনো বহাল রয়েছে। ২০১২ সালের আগস্টে তাকে বিভিন্ন অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।