মেক্সিকো রাজধানী থেকে পূর্বে একটি গণকবরের সন্ধান পেয়েছে সরকারি কর্তৃপক্ষ। গত মে মাসে রাজধানীর একটি বার থেকে যে ১২ জন তরুণকে অপহরণ করা হয়।
এ কবরগুলো তাদের কি না মৃতদেহগুলোর ডিএনএ পরীক্ষা করার পর তা নিশ্চিত হওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজধানী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লালমানালকো মিউনিসিপালটির রানছো লা মেসা ইকোলজিকাল পার্ক থেকে বুধবার এ কবরগুলো আবিষ্কার করা হয়।
